× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজে এর উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় ১১৪ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে এই রেললাইন নির্মাণ করা হচ্ছে। মোংলা বন্দর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এ রেললাইন প্রকল্পে আটটি স্টেশন নির্মাণ করা হবে। ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১৯ সালের মধ্যে রেললাইন নির্মাণকাজ সম্পন্ন করবে।

রেললাইন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকার মোংলা বন্দরকে অধিক গুরুত্ব দিয়ে এ রেল লাইন নির্মাণ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে মোংলা বন্দরের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন হবে।


এ ক্যটাগরির আরো খবর..