× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খালেদার মুখ চিরতরে বন্ধ করে দেবে জনগণ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পুনরায় আর কোনো প্রশ্ন তুললে দেশের জনগণ খালেদা জিয়ার মুখ চিরতরে বন্ধ করে দেবে বলে।

রাজধানীর মিরপুর-১২ নম্বর গোল চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মঙ্গলবার বিকালে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ৯ মাস পাক আর্মির ক্যাম্পে আয়েশ করে থাকলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা খালেদা জিয়া জানবেন কী করে?

পারিবারিক ও রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে একজন ব্যর্থ নারী আখ্যা দিয়ে খালিদ বলেন, তিনি তার দুই ছেলেকে মানুষ করতে পারেননি। নির্বাচন বর্জনের হঠকারী সিদ্ধান্তে তার দল আজ ভঙ্গুর প্রায়। এখন তিনি বাঙালির হাজার বছরের অর্জন মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার কুপুত্র তারেক রহমান এত অপকর্ম করেছে যে, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দেবে না। বরং খালেদার মাথায় ধানের বস্তা তুলে দিয়ে অপমান করে ঘরে পাঠিয়ে দেবে।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..