× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

খালেদার বক্তব্য সঠিক মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন মুক্তিযুদ্ধের সময় শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য ‘প্রাসঙ্গিকভাবে সঠিক’।

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট বৃটিশ ল’স্টুডেন্ট অ্যালায়েন্স (বিএনবিএলএসএ) এর উদ্যোগে ‘সংবিধান লংঘনে আইনের শাসন বিলুপ্তি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়া প্রাসঙ্গিকভাবে সঠিক বক্তব্য দিয়েছেন। কিন্তু তার বক্তব্য বিকৃতি করে তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য ও হয়রানি করার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার দেশকে বিরোধী শূন্য করার চেষ্টা চালাচ্ছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। সম্ভবনাময় তরুণ নেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে চলেছে।’

ফখরুল বলেন,‘বিরোধী দলের এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে ১০-১৫টা মামলা নেই।’তিনি বলেন, ‘সারাদেশে মানুষ তো বটেই, আজ বিশ্ববিবেক বলছে- বাংলাদেশে আর গণতান্ত্রিক কোনো পরিবেশ  নেই। দেশ চালাচ্ছে কর্তৃত্ববাদী সরকার।’

তিনি আরও বলেন, থানায় নিয়ে অনেককে পঙ্গু করা হয়েছে। মাসের পর মাস অনেকে নিখোঁজ হয়ে আছে, তারা ঘরে ফিরে আসছে না। আজ এমন অনেক সন্তান আছে তারা তাদের বাবাকে দেখতে পারছে না।

সংগঠনের সভানেত্রী সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..