× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া-স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
খালেদার জিয়ার বিদেশ যাওয়ার উপায় জানালেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আদালতের মাধ্যমে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামি।  তার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। বিদেশে যেতে হলে তাকে আদালতের মাধ্যমে যেতে হবে।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা হয়েছে, যা ঠিক না। মোহাম্মদপুরের ঘটনা দুঃখজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সংযত হ‌ওয়া উচিত ছিল।

মন্ত্রী বলেন, পুলিশের গায়ে হাত তুলবে পুলিশ বসে থাকবে, সেটা সঠিক না। পুলিশ সময়মতো কাজ করছে বলেই উন্নয়ন, নিরাপত্তার গতি সব ঠিকমতো চলছে।


এ ক্যটাগরির আরো খবর..