× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার শোক প্রকাশ রিজভীর খালার মৃত্যুতে

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর খালা বেগম রাহাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক শোক বাণীতে বিএনপি চেয়ারপারসন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার্, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

বেগম রাহাতুন্নেসা শুক্রবার রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর সাধুরমোড়ের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বেগম রাহাতুন্নেসার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি রাজশাহী মহানগরীর রানীনগরের সাধুর মোড় এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম নজিরউদ্দিন সরকারের সহধর্মীনী।

অপর এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম রাহাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..