× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার শোক প্রকাশ ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিনের বাবা ও বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার গণমাধ্যমে পাঠানো দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় শোক প্রকাশ করেন বিএনপি নেত্রী।

তিনি বলেন, ‘অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সঙ্গীতাঙ্গনে মরহুম মনসুর আলী ছিলেন চির উজ্জ্বল জ্যেতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশীর সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত করতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক গভীর শোকের সৃষ্টি হলো।’

বিএনপি চেয়ারপার্সন মরহুম ওস্তাদ মনসুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

অপর এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম ওস্তাদ মনসুর আলীকে সঙ্গীতাঙ্গনে বাঁশীর সুরের জগতে এক কিংবদন্তী উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মির্জা ফখরুল তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শিল্পী, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..