× Banner
সর্বশেষ
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর মানবিক অঙ্গীকারে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব – ডা. জুবাইদা রহমান জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী

খাদ্য অধিদপ্তরের নামে প্রচারিত চাল আমদানির ক্রয় আদেশ ভুয়া: খাদ্য মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ধান ও চাল কিনবে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে ভারত থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে প্রচারিত একটি কথিত সরকারি ক্রয় আদেশকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ জুন ২০২৬ তারিখের DGFOOD/IMP/RICE-IND/2026/1402 স্মারক নম্বরযুক্ত একটি তথাকথিত “সরকারি ক্রয় আদেশ” প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি। প্রচারিত নথির স্মারক নম্বর, ভাষা, তথ্য ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের প্রচলিত ক্রয় প্রক্রিয়ার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুয়া ‘সরকারি ক্রয় আদেশ’ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই জনগণকে অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকারি সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা আদেশ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য জানতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট ও সরকারি মাধ্যম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..