ক্ষুদ্র-নৃ গোষ্ঠিরা আজ আর বোঝা নয় তারা এদেশের সম্পদ-এমপি ইয়াসিন আলী

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ক্ষুদ্র-নৃ গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আালী বলেন, ক্ষুদ্র-নৃ গোষ্ঠিরা এখন আর বোঝা নয় তারা দেশের সম্পদ।

আজকে তারা দেশে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করছে। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। অনুষ্ঠানের গেষ্ট অব অনার সংরক্ষিত ০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, আজ তোমরা যেভাবে শিক্ষিত হয়ে উঠেছ তা দেশের গর্ব।

এমপি ইয়াসিন আলী

বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক বিরোধী অবস্থানে কাজ করার আহবান রইল তোমাদের প্রতি। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক, উপজেলা আদিবাসী সভাপতি গোপাল মুর্মু সুগা, সাধারণ সম্পাদক স্যামুয়েল হেমব্রম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা সভাপতিত্ব করেন। কর্মসূচীর আওতায় ৩১৬ জন শিক্ষার্থীর মাঝে ৫০০-২৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।