× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

ডেস্ক

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে : জামায়াত আমির

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে

কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকারে গেলে তাদের সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির। নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান।

আজ সোমবার ১০ নভেম্বর২০২৫ রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেন অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

 জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

 এ সময় সমাজের আবর্জনা পরিষ্কারে সবাইকে পাশে চান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।

 এ যুদ্ধে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি,তার সারথী হবেন আপনারা।

সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না। কোন শিশু কোন পরিবারে জন্ম নিলো, তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেয়া হবে রাষ্ট্রের দায়িত্ব।

 ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..