× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তি, তালিবান শাসিত আফগানিস্তানে নিষিদ্ধ সব রাজনৈতিক দল

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তি

ক্ষমতা দখলের দু’বছর পূর্তির পরেই আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানে গণতন্ত্রে ইতি টেনে দিল তালিবান। সে দেশের আইন এবং বিচারমন্ত্রী আব্দুল হাকিম শারেই বুধবার সাংবাদিক বৈঠকে করে বলেছেন, ‘‘শরিয়ত মেনে আফগানিস্তানের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

তালিবান মন্ত্রী বলেন, ‘‘আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই। আফগানিস্তানে ইসলামি অনুশাসনের মাধ্যমেই মানুষের দৈনন্দিন জীবনচর্চা নিয়ন্ত্রিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলির কোনও স্থান নেই। আমাদের দেশে রাজনৈতিক দলের উপস্থিতি শরিয়ত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই সব যাবতীয় রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।’’

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালেবান বাহিনীয় দ্বিতীয় বার ক্ষমতা দখলের দ্বিতীয় বর্ষপূর্তির পরের দিন কাবুলে সাংবাদিক বৈঠক করে, তালিবান মন্ত্রীর এই ঘোষণা গৃহযুদ্ধ দীর্ণ আফগানিস্তানে নতুন করে অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..