নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন খালের ওপর ধসে পড়ে । ধ্বসের ফলে ওয়াজিদ নামে এক শিশু কোরআন শরীফ আনতে গিয়ে ভবনে চাপা পড়ে বলে জানিয়েছে তার সঙ্গে থাকা আরেক শিশু স্বপ্না। ঘটনাটিতে ২ শিশুর মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে একজন শোয়েব, অন্যজন ওয়াজিদ।
ঘটনার দিন রোববার শোয়েবের লাশ উদ্ধার করা হলেও ওয়াজিদের লাশ মিলল মঙ্গলবার। স্বপ্না জানায়, প্রতিদিনের মতো রোববার বিকালে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজিদ ও শোয়েব আরবি পড়ছিল। তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় ৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নিহত স্কুলছাত্র শোয়েবের মামা রনি। মামলার আসামিরা হলেন ভবনের মালিক জেবউননেছা, তার তিন ছেলে আজহার উদ্দিন, বাবু, সুমন ও মেয়ে শিউলী আক্তার।