স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো ধর্মই মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।
মানুষ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন।
এছাড়া, জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।