× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

কোনো কারাগারই খালেদা জিয়াকে বন্দি রাখতে পারবে না

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে। কোনো কারাগারই তাঁকে বন্দি রাখতে পারবে না, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

যাত্রাবাড়ী থানার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা সরকারের বেআইনি কাজ। এ সরকার গণবিচ্ছিন্ন সরকার বলেই বিএনপি চেয়ারপারসন, আজকে যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাঁকে ভয় পেয়ে এ কাজগুলো করছে, বিএনপি চেয়ারপারসন যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটি তাদের ভুল ধারণা। ওনার উপস্থিতি এ দেশের লাখ লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করে। এ দেশের জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করে। ওদের কোনো কারাগার তাঁকে বন্দি করে রাখতে পারবে না।’

নির্বাচন কমিশন সরকারের নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারছে না  উল্লেখ করে রিজভী বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীন দল কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..