× Banner
সর্বশেষ
চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

কোন দল চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে -জামায়াতে সেক্রেটারি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে

কোন দল চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে। এটি জনগণের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যবস্থা। দেশের জনগণ এ পদ্ধতিকে গ্রহণ করবেন। বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৬ আগস্ট) নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামীর নতুন কোনো দাবি নয়। দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দুটি প্রস্তাব দিয়েছিলেন— একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্যটি পিআর পদ্ধতি। অতীতে নিরপেক্ষ নির্বাচনের জন্য যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি ভবিষ্যতে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু হবে ইনশা আল্লাহ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এখন পর্যন্ত ৯১টি দেশে এই পদ্ধতি অনুসৃত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিই সবচেয়ে কার্যকর ও ন্যায্য ব্যবস্থা।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..