× Banner
সর্বশেষ
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

কোন অবস্থাতেই মাঠ ছাড়বো না: মওদুদ

admin
হালনাগাদ: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বললেন, আওয়ামীলীগ সরকার আচরণ বিধি যতই লঙ্ঘন করুক, নেতাকর্মীদের গ্রেফতার করুক, হামলা করুক বিএনপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে। কোন অবস্থাতেই তারা মাঠ ছেড়ে পালাবে না।

আজ বুধবার(১২ই ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কোন স্থানেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন আমাদের প্রচারনার মাইক ভেঙ্গে ফেলা হচ্ছে এবং যারা মাইকিং করছে তাদের উপর নির্যাতন চালানোসহ বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

এমতাবস্থায় আদৌ কোনও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সকল মানুষের মধ্যে এই প্রশ্নটিই এখন প্রকটভাবে দেখা দিয়েছে।

বিএনপি এ নেতা অভিযোগ করে বলেন, সারাদেশে নির্বাচনী উৎসব বলে এখন আর কিছু নাই। শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে সে কারণেই সরকার এই ভয় ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে মাঠ ছাড়া করে জোরপূর্বক কেন্দ্র দখল করা ছাড়া সরকারের আর কোনও বিকল্প পথ নেই।


এ ক্যটাগরির আরো খবর..