গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২নভেম্বর) যুব রেড ক্রিসেন্ট কোটালীপাড়া উপজেলা টিমের আয়োজনে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত এ রক্তদান কর্মসূচি চলে।
রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কুমার মৃদুল দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: এম এম ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, জেলা যুব প্রধান যুবায়ের খান, কোটালীপাড়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার সজল বালা, সহ -শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক বিভাগীয় প্রধান শিব পোদ্দার, টুম্পা দাড়িয়া, রনি শিকদার, শাওন বালা, নাইম ইসলাম, ইমন মিয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার সজল বালা বলেন, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপালগঞ্জ জেলার থ্যালাসেমিয়া রোগিদের জন্য ১৬ ব্যাগ রক্ত সংগ্রহ করে গোপালগঞ্জ ব্লাড রিজার্ভ সেন্টারে প্রেরন করি। এবং আমরা প্রায় ২ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করি। আমরা মনেকরি আমাদের এই আয়োজনটি সফল হয়েছে। এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..