× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় গণভোট জনসচেতনতায় অবহিতকরণ সভা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
গণভোট জনসচেতনতায় অবহিতকরণ সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো: নাসির উদ্দিন বক্তব্য রাখেন।

সভায় গণভোটের গুরুত্ব,উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের নিজ নিজ অবস্থান থেকে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অবহিতকরণ সভার শুরুতেই সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীদের হাতে গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে শীর্ষক একটি লিফলেট তুলে দেওয়া হয়। #


এ ক্যটাগরির আরো খবর..