× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

​ কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

​চলতি বোরো মৌসুমে তীব্র শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে যখন পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামের এক দরিদ্র কৃষক, ঠিক তখনই পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
আজ শনিবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম ধারাবাশাইল বিলে কাস্তে হাতে এমপি নিজে মাঠে নেমে সেই অসহায় কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী অর্থাভাব এবং এলাকায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকটের কারণে তাঁর পেকে যাওয়া বোরো ধান কাটতে পারছিলেন না। খেতে ধান নষ্ট হওয়ার উপক্রম দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য এস এম জিলানী আজ সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে আকস্মিকভাবে ওই কৃষকের ফসলের মাঠে হাজির হন।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সংসদ সদস্য নিজে মাথায় গামছা বেঁধে, কাস্তে হাতে ক্ষেতের ধান কাটা শুরু করেন। তাঁর সাথে যোগ দেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। কয়েক ঘণ্টার মধ্যে ওই কৃষকের পুরো মাঠের ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়।
​এমপি এস এম জিলানীর এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত হয়ে পড়েন ওই অসহায় কৃষক হরষিত অধিকারী।
আবেগাপ্লুত কণ্ঠে কৃষক হরষিত অধিকারী বলেন,
​টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলাম না, চোখের সামনে পাকা ধান নষ্ট হচ্ছিল। আমাদের এমপি সাহেব নিজে এসে আমার ধান কেটে দেবেন, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের  আসনে এমন একজন জনদরদী এমপি পেয়ে আমরা ধন্য।
​ধান কাটা শেষে সংসদ সদস্য এস এম জিলানী সাংবাদিকদের বলেন,আমরা সকলেই এ মাটির সন্তান। ছোট বেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত।এখন ধান কাটার ভরা মৌসুম চলছে।তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়।এই শ্রমিক সংকটের কারনে কৃষক হরষিত তার জমির ধান কাটতে পারছিলো না। এ খবর পেয়ে আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।


এ ক্যটাগরির আরো খবর..