× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কোটা সংস্কার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

সানজিদা সুলতানা(চবি প্রতিনিধি)ঃ
কোটা সংস্কারের দাবিতে নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নগরীর ষোলশহর থেকে দুই নম্বর গেট। সেখান থেকে একেবারে আগ্রাবাদ পর্যন্ত দীর্ঘপথ হেঁটে কোটা সংস্কারের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগান দেন। বিতরণ করেন দাবিসম্বলিত লিফলেট।

রোববার (০৮ এপ্রিল) দুপুরে বিপুলসংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। বেলা দুইটার দিকে দুই নম্বর গেটে দেখা যায়, কোটা সংস্কারের স্লোগান দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী আগ্রাবাদ অভিমুখে মিছিল বের করেন। তারা লালখানবাজার হয়ে একেবারে আগ্রাবাদ পর্যন্ত যান।

তাদের দাবি, বিদ্যমান ৫৬ শতাংশ কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। চাকরিতে কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

আন্দোলনকারীরা জানান, ‘কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় প্রস্তুত আাছে। আমাদের দাবি না মানা পর্যন্ত্ এ আন্দোলন চলবে।’


এ ক্যটাগরির আরো খবর..