× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

কেসেলের জালে পিএসজির গোল উৎসব: এমবাপ্পের ৫ গোল

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
psg and mbappe

ফরাসী ফুটবলের জায়ান্ট পিএসজির সামনে দাঁড়াতেই পারলো না পি কে কেসেল। দলটিকে রীতিমত গোল বন্যায় ভাসিয়ে দিল ক্রিস্তফ গালতিয়ের দল। ফরাসী ফুটবলে ষষ্ঠ সারির এই ক্লাবের জালে কিলিয়ান এমবাপ্পে একাই দিয়েছে ৫ গোল। আর এর মধ্য দিয়ে ফরাসী কাপে শেষ ষোলোয় উঠেছে পিএসজি।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে শেষ বত্রিশের ম্যাচে ৭-০ গোলে কেসেলকে হারিয়েছে পিএসজি। এই ম্যাচে অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের।

ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে দশ মিনিটেই সফলতা আসে। কিন্তু অফসাইডের কারণে এমেবাপ্পের সেই চেষ্টা বিফল হয়। খেলায় প্রথম গোল আসে ২৯ মিনিটে। নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন এমবাপ্পে। ৩৪ মিনিটে আবারও এই ফরাসী কেসেলের জালে বল পাঠান।

এমবাপ্পের পাসে এবার তৃতীয় গোলটি করেন নেইমার। ৪০ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিক পূরণ হয। পতুগীজ মিডফিল্ডার ভিভিনির থ্রু বল ডি বক্সে ধরে প্রতিপক্ষের জালে বল পাঠান এমবাপ্পে।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়য়ার্ধেও কেসেলকে চেপে ধরে পিএসজি। এর ফলাফল আসে ৫৬ মিনিটেই। নেইমারের অসাধারণ পাসে বিনা বাধায় গোল করেন এমবাপ্পে।

৬৪ মিনিটে আবারও সেই নেইমারের পাসে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সলের। ৭৯ মিনিটে সলের পাস থেকে নিজের পঞ্চম গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ৭ গোলের পুজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।


এ ক্যটাগরির আরো খবর..