× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি স্থানান্তর শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগারে বন্দি স্থানান্তর শুরু হলো আজ। কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে থেকে বন্দি নবনির্মিত কারাগারে স্থানান্তর শুরু  হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২টি প্রিজনভ্যানে করে এক হাজার ৩৯০ কয়েদিকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েদিদের নাজিমুদ্দিন রোড থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে বিশেষ নিরাপত্তায় কেরানীগঞ্জে নেওয়া হচ্ছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর যৌথ অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

বন্দি স্থানান্তরের বিষয়ে গতকাল বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছিলেন, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ছয় হাজার বন্দিকে নতুন কারাগারে স্থানান্তর করা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারা দেশের ৬৮টি কারাগারে মোট ধারণক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন। অথচ কারাগারগুলোতে বর্তমানে বন্দি আছেন ৭১ হাজার ১০৫ জন। এ অবস্থায় কয়েক গুণ বেশি ধারণক্ষমতাসম্পন্ন ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হয়েছে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে।

কারা মহাপরিদর্শক জানান, প্রায় ১৯৫ একর জমির ওপর এই কারাগারে বন্দিদের মানবাধিকার রক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় তৈরি হবে পার্ক। থাকবে জাতীয় চার নেতার স্মৃতিসৌধ এবং মিউজিয়াম। বহুতল ভবন তৈরি করার  জন্য একটি স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে বিপণিবিতান, সিনেপ্লেক্স, সুইমিংপুলসহ থাকবে সব ধরনের নাগরিক সুবিধা। এ ছাড়া কারাগারে অপরাধীদের সংশোধনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।


এ ক্যটাগরির আরো খবর..