× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা শুরু

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোয় কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে কীভাবে ও কোন পদ্ধতিতে এ পরীক্ষা হবে, সে কাজ শুরু হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বড় চারটি বিশ্ববিদ্যালয় এখনই এ প্রক্রিয়ায় আসবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা বলেছে, তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

আজ বুধবার আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় দ্বিমত পোষণ করেনি। তারা বলেছে, প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্তে দিতে হবে। আজকের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

পরে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই ধরনের কথা বলেছেন চবি, জাবি ও বুয়েটের উপাচার্যরা। এর আগে গতকাল মঙ্গলবার ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হন। আর ভর্তি পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে একমত হন।


এ ক্যটাগরির আরো খবর..