× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেন বাবা রাম রহিমের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ এতক্ষণে বোধহয় জেনেছেন কেমন করে অশান্তির আগুণে জ্বলছে পাঞ্জাব- হরিয়াণা৷ সৌজন্য বাবা রামরহিমের অনুগামীদের গুন্ডাগিরি ৷ সেই অশান্তির আঁচ কিছুটা সহ্য করতে হচ্ছে প্রতিবেশী দিল্লিকেও৷ এই অশান্তির কারণ হল ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। আর এই রায় শুনে জ্বলে উঠেছে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের অনুগামীরা৷

কিন্তু বছর তিনেক আগে এই বাবা রামরহিম এবং তাঁর অনুগামীদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বাবা রামরহিম এবং তাঁর দলের লোকেদের কাজের প্রশংসনীয় বলে মোদী তখন টুইট করেছিলেন৷

ইতিমধ্যেই এই বাবাজীর অনুগামীদের তান্ডবের জেরে ৩১জনের মৃত্যু হয়েছে৷বাবা রামরহিমের গুন্ডা সমর্থকরা রেলস্টেশনে থেকে পুলিশ চৌকিতে আগুণ লাগিয়ে দিয়েছে ৷ জ্বালিয়ে দেওয়া হয়েছে টেলিফোন এক্সচেঞ্জ৷ ডেরা সচ্চা সৌদার সদর দফতর সিরসায় এবং পাঁচকুলায় ডেরা অনুগামীদের হাতে সংবাদমাধ্যমও প্রবল ভাবে আক্রান্ত হয়েছে বলে খবর আসছে। বেশ কয়েকটি টিভি চ্যানেলের ওবি ভ্যান জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা৷


এ ক্যটাগরির আরো খবর..