বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরে সিটি নির্বাচনে বিএনপির ছয়জন প্রার্থীর নাম জানা গেলেও কে হচ্ছেন দলীয় প্রার্থী তা নিয়ে অপেক্ষায় ভোটার ও নেতাকর্মীরা। তবে প্রচারণায় সমান সুযোগ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করছেন তারা। গাজীপুর সিটি নির্বাচনে তফসিল ঘোষণা হলেও এখন পর্যন্ত দলীয় একক প্রার্থী ঘোষণা করেনি জাতীয়তাবাদী দল বিএনপি।
গাজীপুরে সিটি নির্বাচনে ভোট ১৫ মে। প্রার্থী হতে তোড়জোড় শুরু করেছেন বিএনপির নেতারা। অনেকেই করছেন উঠান বৈঠক, যোগাযোগ রাখছেন কেন্দ্রের নীতি নির্ধারকদের সঙ্গে। জয় ধরে রাখতে চলছে নানা পরিকল্পনা।
বিএনপির বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী। দলের হাইকমান্ড এদের মধ্যে থেকে একজনকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেবেন বলে ধারণা নেতাকর্মীদের। এছাড়া সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন তিনজন।
সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের নেতাকর্মীরা।
গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালে প্রথম নির্বাচনে জয় পায় বিএনপির প্রার্থী। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গড়া এ সিটিতে এবার ভোটার ১১ লাখের বেশি।