× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

কৃষিতে সেচ প্রকল্প উন্নয়নে ৩৭৫ কোটি টাকা দিচ্ছে এডিবি

admin
হালনাগাদ: শনিবার, ৭ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের জন্য উচ্চ মূল্যে ডিজেল খরচ খুবই ব্যয়বহুল। তাই যেসব অঞ্চলে গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করে সেচ প্রকল্প চালু করা বিকল্প হতে পারে। বলেছেন এডিবির জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ এইমিং হো। বিদ্যুৎ খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে সাড়ে ৪ কোটি (৪৫ দশমিক ৪ মিলিয়ন) ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭৫ কোটি টাকা।

সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষিতে সেচ প্রকল্প জোরদার করার জন্য এই অর্থ দেয়া হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতার উন্নয়নে ঋণ হিসেবে ২ কোটি ডলার এবং বাকি আড়াই কোটি ডলার অনুদান হিসেবে দেয়া হবে।

অনুদান প্রকল্পে স্বল্পোন্নত দেশগুলোর জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প থেকে ২২ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং তিন মিলিয়ন ডলার ক্লিন এনার্জি ফান্ড থেকে দেয়া হবে।

বাংলাদেশে মোট উৎপাদিত বিদ্যুতের ৪ দশমিক ৫৮ ভাগ ব্যয় হয় সেচ প্রকল্পে। কিন্তু লোডশিডিংয়ের কারণে কৃষকদের এসময় ভোগান্তির শিকার হতে হয়।

এডিবি বলছে, বাংলাদেশের অন্তত এক কোটি ১০ লাখ কৃষক এখনও ডিজেল ইঞ্জিনের সেচের ওপর নির্ভরশীল। এর ফলে প্রতিবছরে তাদের ১০ লাখ টন ডিজেল ব্যয় করতে হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সহযোগী দাতা সংস্থাটি আশা করছে, এসব সোলার প্যানেল থেকে অন্তত ১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সেইসঙ্গে অন্তত ১৭ হাজার টন কার্বন ডাই অক্সাইড উৎপাদন কমিয়ে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..