× Banner
সর্বশেষ
শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

কৃষি বাজেট বাস্তাবায়নের সঠিক দিকনির্দেশনা নেই, হতাশ অর্থনীতিবিদরা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

কৃষিখাতে বরাদ্দ বেড়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। প্রায় ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব রেখে এ খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৩ কোটি টাকা। তবে কৃষিপণ্য কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে মূল্য কমিশনের মত কার্যকরী কোনো পদক্ষেপের কথা উল্লেখ না থাকায় হতাশ হয়েছেন অর্থনীতিবিদেরা।
কৃষিতে দেয়া বাজেট বাস্তাবায়নের সঠিক দিকনির্দেশনা নেই বলেও মনে করেন তারা। । জলবায়ুর পরিবর্তন আর প্রতিকুল আবহাওয়া কৃষিতে প্রভাব ফেলেছে ব্যাপক। যার ফলে নিয়মিত সমস্যায় পড়তে হচ্ছে কৃষককে। এর মধ্যেও গেলো এক দশকে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক সাত শতাংশ।
এক্ষেত্রে কৃষিতে ভর্তুকি বড় ভূমিকা রাখায় এবারের বাজেটেও রাখা হয়েছে বিশাল অংকের ভর্তুকি। কৃষিখাতে সাড়ে ১৪ হাজার কোটি টাকারও বেশি শষ্যের বহুমুখীকরণ, খামার যান্ত্রিকীকরণ, তাপমাত্রা সহনশীল ফসলের জাত উদ্ভাবনে নানা প্রতিশ্রুতির কথা উঠে এসেছে বাজেট বক্তৃতায়। যাকে কৃষিতে সরকারের সুনজরের প্রতিফল বলে মনে করেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। তবে বাজেটে কৃষি গবেষণা, কৃষক পুনর্বাসন, আধুনিক চাষাবাদের কলাকৌশল সম্প্রসারণ এবং উন্নত মানের বীজ উৎপাদন কার্যক্রমকে শুরুত্ব দেয়া হলেও বাজেট বাস্তায়নের সঠিক দিক নির্দেশনা নেই বলে মনে করেন একুশে পদক বিজয়ী এই অর্থনীতিবিদ। গেলো কয়েক মাসে ধানের দাম নিয়ে সারাদেশ তোড়পাড় হলেও কৃষিপণ্য কেনায় কোন দিকনির্দেশনা না থাকায় হতাশ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ ড এম এম আকাশ।
আগামিতে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এসব বিষয়গুলোকে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..