× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যশোরের চৌগাছায় নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুন, ২০২০
কৃষকের লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের চৌগাছা উপজেলার মুলিখালি থেকে বিপুল হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বেলা ১১টার দিকে নিখোঁজের দুইদিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিপুল হোসেন চৌগাছা উপজেলার বড় কাকুরিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, গত বুধবার বেলা ১১টার দিকে রফিকুল নামে একজন বিপুল হোসেন গরু কেনার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিপুলের ভাইয়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু করা হয়।

এরপর আজ সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন মুলিখালি এলাকা থেকে বিপুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..