মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলজিম্মার শর্ত ভঙ্গ, দুই হাতিকে ফের বন বিভাগের হেফাজতে‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাবিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থানদুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতিশ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণপাইকগাছায় দুদক-এর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত তিন লাখ মানুষের ভরসা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবায় সংকটনারী স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বানকমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীন

অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে।

আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা।

প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি করছেন বলে জানিয়েছেন চুনফেঙ।

তাঁর কথায়,‘‘আসল চাঁদের আলোতেই আলোকিত হবে এই কৃত্রিম চাঁদ। কিন্তু চাঁদের থেকেও আট গুণ বেশি হবে এই কৃত্রিম চাঁদের আলো। এই কৃত্রিম চাঁদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আজ নয়, শুরু হয়েছিল দু’বছর আগেই। আর এখন প্রায় শেষ পর্যায়ে এসে হাজির এই প্রকল্পের কাজ। ’’

কিন্তু এ হেন চিন্তাভাবনা কার মস্তিষ্কপ্রসূত?

চুনফেঙ বলেন, ‘‘ একজন ফরাসি আর্টিস্টের পরিকল্পনা থেকেই আমাদের মাথায় এই কৃত্রিম চাঁদের চিন্তাভাবনা আসে। প্যারিসের রাস্তায় কী সুন্দর ভাবে আয়না দিয়ে একটি ঝুলন্ত নেকলেস তৈরি করে সূর্যের আলোকে কাজে লাগানোর কথা ভেবেছিলেন তিনি!’’

চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী, এক্কেবারে আয়নার মতোই কাজ করবে এই কৃত্রিম চাঁদ। ভূ-পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উঁচুতে থাকবে এই চাঁদ। এতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে আলোর সৃষ্টি হবে সেটাই আলোকিত করবে চিনের শহর-মফস্‌সলকে।”

তবে এই কৃত্রিম চাঁদের আলো কি পশুপাখিদের কোনও ক্ষতি করবে? বা জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ সংক্রান্ত কোনও অসুবিধার সৃষ্টি করবে? চুনফেঙের কথায়, ‘‘মানুষের হাতে তৈরি চাঁদ। সেই আলোর প্রাবল্য ওঠানামার বিষয়টাও মানুষেরই হাতে।’’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।