× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ সোমবারসন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।

ইফতারে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশের কূটনীতিক ও তাঁদের প্রতিনিধিরা।

ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ইফতারে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ দলের শীর্ষ নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..