কুড়িগ্রামে মাসব্যাপী প্রশিক্ষণের পর ৩৫ দু:স্থকে সেলাই মেশিন বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে একমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩৫জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী, কাজীলাল, আব্দুল বাতেন. জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, আজিম মাস্টার প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দু:স্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও নিজস্ব চেষ্টায় এগিয়ে যাওয়ার লক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।