× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

কুড়িগ্রামে বন্যা কবলিত ৮ লাখ মানুষের দুর্ভোগ চরমে, বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

কুড়িগ্রাম(প্রতিনিধি): কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯০ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৫৭ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৯ উপজেলায় বন্যা দুর্গত হয়ে পড়েছে প্রায় ৮ লক্ষাধিক মানুষ।
শহর রক্ষা বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়ে পড়েছে চিলমারী ও রৌমারী উপজেলা শহরের বিভিন্ন অফিস, স্থাপনা, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ রাস্তা-ঘাট। কোথাও শুকনো জায়গা না থাকায় মানুষজন বাধ্য হয়ে বুক সমান পানিতেই বসবাস করছে।
অন্যদিকে নদ-নদীর অববাহিকায় ৪ শতাধিক চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে থাকায় কিছু পরিবার নৌকায় বসবাস করলেও বেশির ভাগ পরিবার ঘর-বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
সরকারী ও বেসরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন বন্যা দুর্গত মানুষেরা।
বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৯ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..