× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

কুড়িগ্রাম জেলা পরিষদ কর্তৃক অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ চত্তরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পরিষদ আয়োজনে সোমবার দুপুরে জেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব মোঃ জাফর আলী, সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান অসহায়দের মাঝে এই হুইল চেয়ার তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাফর আলী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলশ কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাই তাদের জীবন মান উন্নয়নে আজকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে ।

এ সময় মোছাঃ আলেয়া খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কুড়িগ্রাম, জেলা পরিষদ সদস্যগন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৩৫ টি হুইল চেয়ার ও যাতায়াতের জন্য নগদ ২০০ টাকা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..