× Banner
সর্বশেষ
অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন - ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন।

রোববার (১০ মে) দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কুড়িগ্রামে এ খাল পুনঃখননের উদ্বোধন করেন।

কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড–সংযোগ খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে শ্রমিক ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। পাশাপাশি প্রায় ২৫ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে তিনটি কালভার্ট নির্মাণ, ভেকু দিয়ে মাটি কাটা, লেভেলিং, ড্রেসিং ও বৃক্ষরোপণের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জসীম উদ্দিন জানান, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণের জন্য প্রথম ধাপে জেলার ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর ও রৌমারী উপজেলার ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

স্থানীয় কৃষক আবদুল জব্বার বলেন, এক সময় দাশেরহাট ছড়ার পানি এই ক্যানেল দিয়ে ধরলা নদীতে গিয়ে পড়ত। এখন খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারে না। এতে জলাবদ্ধতা তৈরি হয়ে আশপাশের ফসলের ক্ষতি হয়। খাল পুনঃখনন হলে কৃষকের অনেক উপকার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ওরফে হাসিব, শফিকুল ইসলাম বেবু এবং জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজীর রহমান এবং প্রকল্প কমিটির সভাপতি ও হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাট জেলার নিজ বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রাম পৌঁছান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, এরপর তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নালিয়ারদোলা পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল খনন অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..