গোলাপগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালো আদিল এন্ড ওয়াতির ট্রাষ্ট

গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জে অসহায়,গরীব ও শীতার্ত লোকদের পাশে দাঁড়ালো আদিল এন্ড ওয়াতির ট্রাষ্ট।

রোববার রাতে ট্রাষ্টের প্রতিষ্টাতা ও বৈদেশিক পরিচালক আব্দুর রব এর উদ্যোগে উপজেলার পৌর সদরের স্থানীয় একটি মার্কেটের সামনে প্রায় শতাধিক লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্টানে পৌরসভার প্রকৌশলী যোগেষ চ্যাটার্জির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। বক্তব্য রাখেন, ট্রাস্টের সভাপতি আব্দুল জলিল পাখি, উপদেষ্টা জামাল আহমদ, এডভোকেট নিমার আলী, পরিচালিকা শামিমা জেসমিন, ইউপি সদস্য আব্দুল করিম মানিক, বিশিষ্ট মুরব্বি আব্দুস সুবহান, মোহাম্মদ আলী মঞ্জুর, লায়লা বেগম, আফিয়া বেগম ও যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ আহমদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।