× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

কুকুরের আক্রমণে ১৭৫ ভেড়ার মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
bherar mrittu

বন্য কুকুরের আক্রমণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে।  এতে আনুমানিক ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পার্শ্ববতী ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে।  এ ঘটনার পর থেকে কুকুরের ভয়ে ছাগল-ভেড়াসহ গবাদি পশু মাঠে ছাড়তে সাহস পাচ্ছেন না খামারিরা।
ভুক্তভোগী খামারের মালিক নজরুল ইসলাম শাহীন চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববতী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে আমার নামে আমি একটি ভেড়ার খামার গড়ে তুলেছি। খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যায়। এ সুযোগে ৬টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ৬টি কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল। ভুক্তভোগী খামারের মালিক শাহীন সরকারের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জানতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাকে অবহিত করেনি।  তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..