× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

কালীগঞ্জের মৎস্য চাষীরা পেলো নানা উপকরন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
কালীগঞ্জের মৎস্য চাষী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জের সিআইজি মৎস্য চাষীরা পেলো নানা উপকরন। ২০১৯-২০ চলতি অর্থ বছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম পেজ ২ প্রজেক্টের (এন এ টিপি-২) আওতায় তারা এ সুযোগ সুবিধা পান।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদচত্তর থেকে উপজেলার মোট ২২ টি সিআইজি খামারিদের মাঝে এ উপকরনগুলো বিতরন করা হয়।

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতিয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,মৎস সস্প্রসারন কর্মকর্তা মেজবাহুল জান্নাত প্রমুখ।

২২ টি সিআইজির মাঝে মোট ৪ হাজার ৪ শ কেজি ভাসমান খাবার, ১১’শ কেজি মাছের পোনা ও একটি করে বিলবোর্ড প্রদান করা হয়। এছাড়াও মৎসচাষীদের কল্যানে আরও সুযোগ সুবিধা নিশ্চিত করবেন বলে এ সময় স্থানীয় সাংসদ আশ্বাস প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..