× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

কালীগঞ্জের বাদুরগাছায় গ্যাইট্টা পুজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে প্রতিবছরের ন্যায় এবার জাঁকজমকপূর্ণভাবে মঙ্গল (গ্যাইট্টা) পুজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাদুরগাছা সার্বজনীন কালীবাড়ী প্রাঙ্গনে এ পুজা অনুষ্ঠিত হয়।  গ্যাইট্টা পুজায় বিভিন্ন স্থান থেকে শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে।

বাদুরগাছা সার্বজনীন কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, ভক্ত রঘুনাথ সরকার জানান, এখানে প্রতিবছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে মঙ্গলপুজা বা স্থানীয় ভাষায় গ্যাইট্টা পুজা অনুষ্ঠিত হয়। এ পুজায় বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দের আগমণ ঘটে।

তারা আরো জানান, শত শত ভক্তবৃন্দ এদিনে উপোস থাকেন এবং সেখানে এসে প্রসাদ খেয়ে উপোস ভাঙ্গেন। এদিকে এ পুজা উপলক্ষে বিশাল এলাকারজুড়া মন্দির প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মবলম্বী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় ভীড় জমান।

মেলা উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বারবাজার ইউপি সদস্য আবুল কালাম আজাদ।


এ ক্যটাগরির আরো খবর..