× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু
কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা বিতরণকারী সদস্য মো. জাহঙ্গীর আলম (৫৭) উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

রোববার দিবাগত রাত ১২ দিকে খুলনার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের বড় ছেলে।

দির্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন জাহাঙ্গীর। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব ওসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও আসাদুজ্জামান সনেট।

জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুুদ্দুস ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..