× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

কালীগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষণ। ধর্ষক আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে একতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ধর্ষক মশিয়ার রহমান (৩২) নামে একজন কে আটক করেছে। আটক ধর্ষক মশিয়ার একতারপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে।

শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা মঙ্গলবার দুপুরে ১ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভিকটিমের বাবা জানান, তিনি সহ তার পরিবারের লোকজন গত ৯ সেপ্টেম্বর যশোরের চৌগাছায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল। এ সময়ে তার মেয়ে বাড়িতে একা ছিল। এ সুযোগে লম্পট মশিয়ার রহমান রাতে ঘরে ঢুকে তার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে। পরিবারের লোকজন বাড়ীতে আসার পর মেয়েটি ধর্ষন ঘটনাটি বাবাকে জানায়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণের সাথে জড়িত ঘটনায় মশিয়ার রহমানকে আটক করেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..