× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ এক গৃহবধুর আকুতি আমাকে বাচাঁও

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
আমাকে বাচাঁও

আমাকে বাচাঁও। ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্ষাতন ও টর্চার করছে। মোবাইলে পরিবার পরিজনদের কাছে এমন আকুতিই জানাচ্ছেন গত ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধু রিটা খাতুন (২৬)। সে কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার মৃত কুদ্দুস শেখের মেয়ে। গত ২৮ জুন বাড়ী থেকে বের হয়ে অদ্যবধী নিখোঁজ রয়েছে। পরিবারের ভার্ষ্য, রিটা অপহরনের স্বীকার হয়েছে। এ ঘটনার রিটার বোন রুমী বেগম শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছেন।

গৃহবধু রিটার বোন রুমী বেগম জানায়, গত ২৮ জুন দুপুর ২ টার দিকে ছোট বোন রিটা বাজারে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় খোজা খুজি শুরু করে। আত্বীয় স্বজন বা কোথাও তার সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইলও ফোনটাও বন্ধ পায়। ঘটনার দুই দিন পর ৩০ জুন রাত সাড়ে ১০ টার দিকে ০১৯৬৬-৯৫২৪৩৩ নং মোবাইল থেকে রিটা তার মা ফাতেমা খাতুনের মোবাইলে কল দেয়। বলছে আমাকে বাঁচাও, ওরা আমাকে একটি ঘরে আটকে অমানুষিক নির্যাতন ও টর্চার করছে। একথা বলতে বলতে ফোনটি কেটে যায়। পরে তারা ওই নাম্বারে একাধিক বার কল দিলেও ফোনটি বন্ধ পায়। পরদিন ১ জুলাই শুক্রবার রাত ১ টার দিকে রিটা তার স্বামী রিংকু ইসলামের মোবাইলে কল দিয়ে বাঁচার আকুতি জানায়।

স্বামী রিংকু ইসলাম জানায়, তার স্ত্রী অপহরনের স্বীকার হয়েছে। এ পর্যন্ত যে নাম্বার গুলি থেকে রিটা কথা বলছে, সেসব নম্বার গুলি পরে বন্ধ পাওয়া যাচ্ছে। স্ত্রী তাকে মোবাইলে বলেছে কারা যেন তাকে ধরে বাসে করে ঢাকার গাবতলী টার্মিনালে নামায়। এরপর কোথায় যেন নিয়ে একটি বদ্ধ ঘরে আটকে তার উপর শাররিক নির্যাতন চালাচ্ছে। তিনি আরো জানান, সর্বশেষ একটি স্মাট ফোনের ইমু নাম্বারের ভিডিও কলে রিটাকে দেখতে পায়। এ সময় তাকে আটকে রাখা বদ্ধ ঘরের ছবি দেখিয়ে বার বার বাচাঁর আকুতি জানাচ্ছিল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ আব্দুর রহিম মোল্ল্যা জানান, একটি অভিযোগ পেয়েছি। গৃহবধুকে উদ্ধারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..