× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

কালীগঞ্জে ২৯ বছর পর হত্যা মামলা তিন আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ২৯ বছর পর হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলার শালিখা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার ভরাট গ্রামের মৃত মোহর আলী মোল্ল্যা ছেলে আব্দুস সাত্তার (৫২), একই গ্রামের মৃত রইচ ম-লের ছেলে সিরাজ ম-ল (৫০) ও তার ভাই ওয়াদুদ ম-ল (৫৫)।

থানা পুলিশ জানায়, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব আলী নামের এক ব্যক্তি কে অপহরণের পর তাকে হত্যা করা হয়। সেই মামলার আসামিরা মাগুরা জেলার শাখিলা গ্রামে অবস্থানের গোপন সংবাদ পেয়ে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সেখান থেকে হত্যা মামলার  তিন আসামি আব্দুস সাত্তার, সিরাজ ম-ল ও ওয়াদুদ ম-লকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব হোসেন পারখির্দ্দা গ্রামে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে আয়ুব হোসেনকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে হত্যা করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্য। এদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাদের জেল হাজতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..