× Banner
সর্বশেষ
ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

কালীগঞ্জে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলরর, সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোর এবং ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কালীগঞ্জ থানার এএসআই ডলি রানী জানান, গ্রেফতারকৃত মধ্যে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বদিউজ্জামান সাজুসহ তিন জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া থানার এএসআই তৌহিদুর রহমান উপজেলার কাশিপুর থেকে আহাদ আলী নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। বাকিরা মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..