কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে রক্তের গ্রুপ নির্ণয় ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজে রক্তের গ্রুপ নির্ণয় ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ১২০ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ এর সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা ছাড়া অর্থনৈতিক দূর্নিতী উন্নয়নের একমাত্র অন্তরায় বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ, রফিকুল ইসলাম মন্টু ও আশরাফুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।