× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

কালীগঞ্জে মোবাইল কোর্টে মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্টে অমিদুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ কারাদণ্ড  প্রদান করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ফয়লা বটতলায় অভিযান চালায়। এ সময় ৭৫ গ্রাম গাজাসহ ফয়লা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অমিদুলকে আটক করে। পরে মোবাইল কোর্টে তাকে হাজির করা হলে আদালত অমিদুলকে দেড় বছরের সাজা প্রদান করেন।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদকদ্রব্য আইনে অমিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..