× Banner
সর্বশেষ
এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

কালীগঞ্জে মহাসড়কের পিচ্ছিল কাঁদায় কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ ॥ আহত ২

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥   ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় অপু (১৮) নামের মটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ যুবক। নিহত অপু কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের নজু বিশ্বাসের ছেলে ও যশোর নজরুল ইসলাম ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মেহেদী হাসান (২৮) ও সুজন (২৫) কে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মেহেদী ঝিনাইদহ থেকে পুলিশের নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সামছুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে মোটর সাইকেল যোগে অপুসহ ৩ জন ঝিনাইদহ থেকে কালীগঞ্জ ফিরছিল। তারা খয়েতলা নামকস্থানে পৌছলে কাঁদা বৃষ্টির পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই অপু নিহত হয়। আহত হয় তার সাথে থাকা সুজন ও মেহেদী। তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..