কালীগঞ্জে মরহুম ইয়াদ স্বৃতি টি-টুয়েন্টি ক্রীকেট টুনামেন্ট মহেশপুরকে হারিয়ে মাগুরা ফাইনালে

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জে ”মরহুম ইয়াদ স্বৃতি টি-টুয়েন্টি ক্রীকেট টুনামেন্টের ২য় সেমিফাইনালে ৭ উইকেটে মহেশপুর ক্রিকেট একাদশকে হারিয়ে মাগুরা স্কাই হার্ট ক্রিকেট একাদশ ফইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার দুপুরে সরকারী নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে অনুষ্টিত খেলায় টসে জয়ী হয়ে মহেশপুর ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাবে মাগুরা ক্রিকেট একাদশ ১৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয়।

মাগুরা স্কাই হার্ট ক্রিকেট একাদশ ৭ উইকেটের ব্যবধানে জয়ী হয়। বিজয়ী দল মাগুরা একাদশের অভি ৫১ রান করায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। পরাজিত মহেশপুর দলের শুভ ৭১ রান করে। খেলা শেষে অভি ও শুভ এর হাতে পুরস্বার তুলে দেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।