× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ নভেম্বর ২৫) পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এসময় অবির হোটেল ও রুমি হোটেলকে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার, বাসি তেল পুনর্ব্যবহার না করা ও মানসম্মত উপাদান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন মেনে চলার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..