× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

কালীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১ এপ্রিল’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনব্যাপী এ সেবা সপ্তাহ চলবে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ভুমি সহকারি কর্মকর্তা শেখ ওয়াজেদ আলী, রায়গ্রাম ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।

সভায় প্রধান অতিথি সরকারের বিভিন্ন সাফল্য কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, বর্তমান যুগ ডিজিটাল বাংলাদেশের যুগ। এ যুগে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগনকে সেবা দিতে হবে। তিনি আরো বলেন, ভুমির নাম পত্তন, খাজনা, জমির বন্দোবস্তসহ সব ধরনের সেবা নিতে যেয়ে কেউ যেন হয়রানীর স্বীকার না হয় সে দিকে সকলকে সচেতন থাকতে হবে। আলোচনা সভায় উপজেলার ১১ টি ইউনিয়নের সকল ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..