× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

কালীগঞ্জে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জের ইরেসপো (দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প) প্রকল্পের ১৩ সদস্যের স্বাক্ষর জাল করে ৬৭ হাজার ৫শ ৭৯ টাকা আত্মসাত করেছেন বিআরডিবি এর সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতুন।

গত ২৯/০৭/২০১৬ ইং তারিখে এসব সদস্যদের স্বাক্ষর জাল করে টাকা তুলে তা আত্মসাত করেছে বলে সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে জাল স্বাক্ষর করে টাকা তুলে নেবার কথা অস্বীকার করেছেন কর্মকর্তা আসমা খাতুন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ২০১২ সালে ইরেসপো নামের একটি প্রকল্প চালু করে কালীগঞ্জ বিআরডিবি অফিস। ওই প্রকল্পের অধীনে ১৩ জন সদস্য নিয়ে উপজেলার বেজপাড়া পশ্চিমপাড়া মহিলা সমিতি গঠন করা হয়। সেই সময় থেকে সমিতির সদস্যরা সঞ্চয় জমা দিয়ে আসছেন। কিন্তু ঋণ দেওয়ার বিষয়ে গড়িমসি করেন বিআরডিবি অফিস। সম্প্রতি সমিতির সদস্যরা সঞ্চয়কৃত টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে কালীগঞ্জ বিআরডিবি এর সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতুন বিভিন্ন তালবাহানা শুরু করেন। এ ঘটনায় ওই সমিতির সদস্যরা টাকা ফেরত না পেয়ে এবং কর্মকর্তাদের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ করেন।

এসব ঘটনার মধ্যে বিআরডিবি সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতুন অন্যান্য কর্মকর্তাদের যোগসাজসে সমিতির ১৩ সদস্যদের স্বাক্ষর জাল করে ৬৭৫৭৯ টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন। যাদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করা হয়েছে তারা হচ্ছেন, আমেনা, কণা, ফাতেমা, সাথী, মনোয়ারা, আকলিমা, আনোয়ারা, রাশেদা, আরিফা, নারগিস,রিজিয়া,মঞ্জুরা ও পলি।

সম্প্রতি ওই সদস্যরা তাদের গচ্ছিত সঞ্চয়ের টাকা ফেরত চাইতে বিআরডিবি অফিসে গেলে তাদের তাড়িয়ে দেয়া হয়।

সমিতির সভাপতি আমেনা বেগমসহ একাধিক নারী সদস্য জানান, তাদের পাস বইয়ে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়নি। তারা (বিআরডিবি কর্মকর্তারা) নিজেরাই স্বাক্ষর জালিয়াতি করে আমাদের টাকা তুলে নিয়ে আত্মসাত করেছেন। আমরা এর বিচার চাই।

কালীগঞ্জ বিআরডিবি এর সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতুন জানান, ২০১২ সালে ইরেসপো নামে একটি প্রকল্প চালু করা হয়। ওই প্রকল্পের আওতায় ১৩ জন সদস্য নিয়ে উপজেলার বেজপাড়া পশ্চিম মহিলা সমিতি গঠন করা হয়। সেখানে তাদের ২ লাখ ৭৬ হাজার টাকার ঋণ দেয়া হয়। ১৩ জনের সঞ্চয় জমা ছিল ৬৮৮৭৯ টাকা। আর তাদের সঞ্চয় ফেরত দেয়া হয়েছে ৬৭৫৭৯ টাকা। স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন করার কথা তিনি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন জানান, বিষয়টি তিনি দেখবেন এবং তদন্ত কমিটি গঠন করে তাদের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..