× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

কালীগঞ্জে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাই

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

আরিফ মোল্ল্য,ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৫ জানুযারী’২০১৮ঃ  দ্রুতগামী মটর সাইকেলটি হঠাৎ আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো। মটর সাইকেলে থাকা একজন আমাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো। উত্তর না দিতেই আরেক জন উচ্চ কন্ঠে বলে উঠলো, মোবাইলে মেয়েদের হুমকি দিস? আমরা পুলিশের লোক। দুই জনেরই ফোন দে। কললিস্ট চেক করতে হবে। মটর সাইকেলে আসা দুইজনের কাছেই রিভলবার ও হ্যান্ডক্যাপ থাকায় ভয়ে আমরা ফোন দুটি তাদেরকে দিয়ে দেই।

ফোন হাতে নিয়েই বলে আমাদের সাথে চল, মেয়ের বাড়ি যেতে হবে। এরপর মটর সাইকেল স্ট্রার্ট দিয়ে পুলিশ পরিচয় দেয়া ওই দুই জন দ্রুত গতিতে চলে যায়। কথাগুলো বলেন, অভিনব কায়দায় মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হওয়া দুই বন্ধু কলেজ শিক্ষার্থী সজীব দাস(১৮) ও শান্ত বিশ্বাস(১৮)। সজিব দাস কলেজ পাড়ার রমেশ দাসের ছেলে এবং শান্ত বিশ্বাস নিশ্চিন্তপুরে মনোরঞ্জন বিশ্বাসের ছেলে। তারা দু’জনেই মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামে।

সজীব ও শান্ত জানায় বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ার একটি রাস্তা দিয়ে প্রাইভেট পড়ে বাইসাইকেলে ফিরে আসার সময় একটি মটর সাইকেল তাদের গতিরোধ করে। মটর সাইকেলে থাকা দুইজন পুলিশ পরিচয়ে হুমকি ধামকি দিয়ে আমাদের কাছে থাকা দু’টি এনড্রয়েড ফোন নিয়ে নেয়। মোবাইল দুটি ১.Samsung–J7 যার Imei no-352950071233456, 352951071233454 model no. sm- J700hzbdbng. 2. Samsung dous। পরে তাদেও সাথে মেয়ের বাড়িতে যেতে হবে বলে মটর সাইকেল স্ট্রার্ট দিয়ে দ্রুতগতিতে সটকে পড়ে।

এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান খান জানান, এ ব্যাপাওে আমার কাছে এখনো কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..